নোটিশ
টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম সংক্রান্ত
এতদ্বারা পাটাভোগ ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল সম্মানিত টিসিবি কার্ডধারী উপকারভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
আগামী সোমবার, তারিখ: ২৬/০১/২০২৬ খ্রিস্টাব্দ
পাটাভোগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪৮২ জন টিসিবি কার্ডধারী উপকারভোগীর মাঝে সরকার নির্ধারিত টিসিবি পণ্য বিতরণ করা হবে।
📅 তারিখ: ২৬/০১/২০২৬ (সোমবার)
📍 স্থান: পাটাভোগ ইউনিয়ন পরিষদ
🕘 সময়: সকাল ৯টা থেকে বিতরণ শেষ না হওয়া পর্যন্ত
👉 শুধুমাত্র বৈধ ও হালনাগাদ টিসিবি কার্ড প্রদর্শন সাপেক্ষে পণ্য গ্রহণ করা যাবে।
👉 নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।